রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

১২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন প্রভাস

বিনোদন ডেস্ক :
তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। বর্তমানে ‘ইয়ং রেবেল’খ্যাত এই তারকার হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে অন্যতম ‘আদিপুরুষ’। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন কৃতি স্যানন।

এর আগে জানা যায়, ওম রাউত পরিচালিত এ সিনেমা এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি ব্যয়বহুল সিনেমা। ভিএফএক্সের কাজে মোটা অঙ্কের অর্থ ব্যয় হবে। আর প্রভাস পারিশ্রমিক নেবেন ১০০ কোটি রুপি। সিনেমাটির প্রযোজক ভূষণ কুমার এক আলাপচারিতায় জানিয়েছিলেন—৫০০ কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’।

কিন্তু শত কোটি রুপি পারিশ্রমিকে তুষ্ট নন প্রভাস। বরং এ সিনেমার জন্য আরো পারিশ্রমিক চেয়েছেন তিনি। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, প্রভাস এখন সিনেমাটির জন্য ১২০ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন। নির্মাতারা সিনেমাটির বাজেট আরো ২৫ শতাংশ বৃদ্ধি করেছেন। এ জন্য প্রভাস তার পারিশ্রমিক বৃদ্ধি করেছেন।

রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’ সিনেমাটি। এ সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন তিনি। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।

‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। তিন ভাগে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। আগামী ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION