বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

মোরগ পোলাও তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক:

ছুটির দিনের দুপুরে, অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ কোনো আয়োজনে মোরগ পোলাও থাকলে জমে বেশ। রেস্টুরেন্টে অনেক ধরনের বিরিয়ানি মোরগ পোলাও নামে বিক্রি করা হয়। আসলে তার বেশিরভাগই মোরগ পোলাও নয়। সত্যিকারের মোরগ পোলাওয়ের স্বাদ পেতে চাইলে বাইরে থেকে না কিনে ঘরেই তৈরি করে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক মোরগ পোলাও তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পোলাওয়ের চাল- আধা কেজি

মোরগের মাংস- দেড় কেজি

পেয়াঁজ কুচি- ১ কাপ

পেয়াঁজ বাটা- ২ টেবিল চামচ

আদা বাটা- ২ চা চামচ

রসুন বাটা- ১ টেবিল চামচ

গরম মসলা গুঁড়া/বাটা- ১ চা চামচ

তেজপাতা- ২ টা

টক দই- ২ টেবিল চামচ

আলু বোখারা- ২ টা

দারুচিনি, এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়ত্রী একসঙ্গে বাটা- ১ চা চামচ

লবণ- পরিমাণমতো

ঘি- ২ টেবিল চামচ

সয়াবিন তেল- আধা কাপ

জিরা বাটা- ১ চা চামচ

হলুদ গুঁড়া- চা চামচের ১/৪ ভাগ

মরিচ- আধা চা চামচ

ধনে গুঁড়া-১ চা চামচ

চিনি- ১ চা চামচ

গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ

কাঁচা মরিচ-/৩ টা

পেয়াঁজ বেরেস্তা- ১ কাপ

পানি- পরিমানমতো।

যেভাবে তৈরি করবেন

মাংস কেটে ধুয়ে নিন। চাল ধুয়ে নিন।। যে হাঁড়িতে রান্না করবেন তাতে তেল ঢেলে গরম করে নিন। এবার পেঁয়াজ কুচির ৩ ভাগের এক ভাগ তেলে দিয়ে দিন। কিছুক্ষণ পর আদা ও রসুন বাটা দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর বাকি পেঁয়াজ দিয়ে আবার নাড়ুন। এবার তাতে মাংস ঢেলে দিন। টক দই, দুধ, এলাচি, দারুচিনি, মরিচ, কাঠবাদাম, তেজপাতা, লবণ দিয়ে দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম লো রেখে একটু পরপর নেড়ে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে পর্যাপ্ত পানি দিতে হবে। প্রতি কাপ চালের জন্য দুই কাপ পানি দেবেন। পানি ফুটে উঠলে তাতে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিন। কিছুক্ষণ নেড়ে নিয়ে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে রাখুন। ১৫ মিনিট পর পাত্রের ঢাকনা খুলে পুরো চালটা উল্টেপাল্টে দিন। তারপর আবার দমে দিয়ে রাখুন। মিনিট ত্রিশেক পরে নামিয়ে পরিবেশন করুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION