সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

লাফিয়ে বাড়ছে করোনা: আজ ১ হাজার ৬৮৫ জনের শনাক্ত

করোনায় মাস্ক ব্যবহার সুরক্ষা দেয়

ভয়েস নিউজ ডেস্ক:

করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১ হাজার ৬৮৫ জনের ভাইরাসটিতে সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৬২ হাজার ২১৪। তবে এই সময়ে সংক্রমিত হয়ে আর কারও মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা আগের মতো ২৯ হাজার ১৩৫-ই রয়েছে।

শুক্রবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দৈনিক শনাক্তের চিত্র থেকে দেখা যায়, গতবছরও (২০২১) জুন-জুলাই মাসে শনাক্তের ঊর্ধ্বমুখী ছিল। সেপ্টেম্বরের শেষ দিকে এসে তা কমতে থাকে। তবে জানুয়ারির মাঝামাঝি এসে তা আবার বাড়তে থাকে। প্রায় আড়াই মাস তাণ্ডব চালিয়ে মার্চের মাঝামাঝি এসে কমে আসে সংক্রমণ। আবার তিন মাস মাঝে বিরতি দিয়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ। যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছেই। গতকালও শনাক্তের সংখ্যা ছিল ১ হাজার ৩১৯ জন।

অধিদফতর বলছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৫০টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৮৩৩টি। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৪২ লাখ ৭২ হাজার ৮৩৯টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১২ দশমিক ১৮ শতাংশ; যা এখন পর্যন্ত মোট শনাক্তের হারের প্রায় কাছাকাছি। এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৫ শতাংশ।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION