রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

প্রধানমন্ত্রীর প্রতি পরীমনির ভালবাসা

বিনোদন ডেস্ক:

পদ্মা সেতুর উদ্বোধনে আবেগ-উচ্ছ্বাসে ভাসছেন দক্ষিণবঙ্গসহ সারা দেশের মানুষ। নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেছেন অনেকেই। জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিও রয়েছেন সেই কাতারে।

পদ্মার বুকে রচিত হলো ইতিহাস। প্রতীক্ষার পালা শেষে শুরু হলো স্বপ্নযাত্রার নতুন অধ্যায়। বর্ণিল উৎসব আর বাতাসে রঙিন আবির ছিটানোসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো দেশের ২১ জেলার মানুষের দীর্ঘদিনের অপেক্ষা।

নির্ধারিত দিনক্ষণ ২৫ জুন, শনিবার দুপুর ১২টার একটু আগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুর উদ্বোধনে আবেগ-উচ্ছ্বাসে ভাসছেন দক্ষিণবঙ্গসহ সারা দেশের মানুষ। নানাভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রকাশ করেছেন অনেকেই। শোবিজ অঙ্গনের তারকারাও তা থেকে আলাদা নয়।

তেমনই পদ্মা সেতুর উদ্বোধনে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

এদিন সন্ধ্যা ৬টার পর নিজের ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনসহ বেশ কিছু ছবি পোস্ট করেছেন পরীমনি।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভালোবাসা।’ সেই সঙ্গে জুড়ে দিয়েছেন কৃতজ্ঞতা ও ভালোবাসার ইমো।

এরপর হ্যাশট্যাগ দিয়ে পরীমনি লিখেছেন, ‘স্বপ্নের পদ্মা সেতু। শুভ উদ্বোধন।’

এর আগে পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মুনিরা মিঠু, চিত্রনায়ক ওমর সানী, নিরব, চিত্রনায়িকা শাবনূর, পূজা চেরিসহ অনেকে।

এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহের আফরোজ শাওন, রিয়াজ, ফেরদৌস, নিপুণ, শমী কায়সার, আফসানা মিমিসহ বিনোদন জগতের অনেক তারকা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION