সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

এবারে কমতে পারে সয়াবিনের দাম: বাণিজ্যসচিব

সয়াবিন

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের বাজারেও ভোজ্যতেলের দাম কমতে পারে বলে আভাস দিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমতে শুরু করায় দেশের বাজারেও দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের দ্বাদশ সম্মেলনের বিষয়ে অবহিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাণিজ্যসচিব। এ সময় বাণিজ্যসচিব বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে ভোজ্যতেলের দাম নিয়ে সুখবর আসতে পারে।

আশা করি, ভোজ্যতেলের দাম কমবে। এ নিয়ে হিসাবনিকাশ করা হচ্ছে। ভোজ্যতেল পরিশোধন কারখানা এবং বিপণন সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করে দাম নির্ধারণ করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য ধরে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) হিসাব বলছে, গত বুধবার আর্জেন্টিনায় প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম ছিল ১ হাজার ৪৬৪ ডলার, যা ১ মাস আগে ১ হাজার ৯৭০ ডলার ছিল। তার মানে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন তেলের দাম এক মাসের ব্যবধানে প্রায় ২৬ শতাংশ কমেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION