বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার

 নিবন্ধন করতে হবে শিশুদের টিকা নিতে সুরক্ষা অ্যাপে: স্বাস্থ্য অধিদপ্তর

করোনার টিকা নিবন্ধন

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে দেশে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা নিতে শিশুদের জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে।

মঙ্গলবার (২৮ জুন) সকালে এক আলোচনা সভায় এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, ৫ থেকে ১২ বছরের শিশুদের যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের দ্রুত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন করে নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি। আবেদন করার পর দ্রুত শিশুদের এই টিকা দেওয়া হবে।

করোনা সংক্রমণ আবারও বাড়ছে স্মরণ করিয়ে দিয়ে মীরজাদী সেব্রিনা সবাইকে করোনার বিষয়ে আরও সতর্ক হওয়ার জন্য আহ্বান জানান। মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলার পাশাপাশি আসন্ন কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION