রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বিয়ে হবে ঈদে!

বিনোদন ডেস্ক:

ঈদে বর-কনের সাজে দেখা যাবে রাশেদ সীমান্ত আর অহনা রহমানকে। তবে বাস্তবে নয়, চরিত্রের প্রয়োজনে তাদের এই বিয়ের সাজ। এইরূপে তারা হাজির হচ্ছেন ‘ঢাকা টু বরিশাল’ নাটকের মাধ্যমে।

বৈশাখী টিভির ঈদ আয়োজনের জন্য নির্মিত এই নাটকটির গল্প লিখেছেন টিপু আলম মিলন এবং নির্মাণ করেছেন জিয়াউর রহমান জিয়া। নির্মাতা জানান, এটি মূলত ‘বরিশাল টু ঢাকা’ নাটকের সিক্যুয়েল। এ নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন অলিউল হক রুমি, হায়দার আলী, শফিক খান দিলু, নিলা ইসলামসহ অনেকে।

এটি ছাড়াও রাশেদ সীমান্তকে আসছে ঈদে দেখা যাবে বৈশাখী টিভির আরও একটি একক এবং সাত পর্বের ধারাবাহিকে।

এরমধ্যে রয়েছে পার্থ সারথি দাসের রচনা এবং মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাসের পরিচালনায় একক নাটক ‘বাবার পুরস্কার’। এ নাটকে রাশেদ সীমান্তের চরিত্রের নাম রমিজ। রমিজের ৬ বছরের বাচ্চা পরী বাকপ্রতিবন্ধী এবং একটি দুর্ঘটনার ফলে রমিজ আর কোনদিন বাবা হতে পারবে না বলে জানিয়ে দেয় ডাক্তার। নিম্নবিত্ত রমিজ মেয়ের মুখ থেকে বাবা ডাক শোনার জন্য বিভিন্ন কবিরাজ ফকিরের কাছে দ্বারস্থ হয়। কিন্তু কোনভাবেই তার আশা পূরণ হয় না। শেষমেশ সে জানতে পারে উন্নত চিকিৎসার মাধ্যমে তার মেয়ের মুখে কথা ফুটানো সম্ভব, প্রয়োজন ১০ লাখ টাকা। এতো টাকা জোগাড় করার জন্য আপ্রাণ চেষ্টা করে রমিজ। শেষ পর্যন্ত কী রমিজ তা পারে?

‘বাবার পুরস্কার’ নাটকটিতে রাশেদ সীমান্তের বিপরীতে অভিনয় করেছেন শশী। অন্যান্য চরিত্রে মুনতাহা, মাজনুন মিজান, দোলন দেসহ অনেকে।

এছাড়া টিপু আলম মিলনের গল্প এবং আল হাজেনের পরিচালনায় নির্মিত হচ্ছে ঈদের ৭ পর্বের ধারাবাহিক ‘শিয়ালবাড়ি-৩’। নাটকটিতে রাশেদ সীমান্তকে দেখা যাবে মৌসুমী হামিদের বিপরীতে। আরও অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ, মিলন ভট্টাচার্য, শেলী আহমেদসহ অনেকে।

ঈদের কাজগুলো প্রসঙ্গে রাশেদ সীমান্ত বলেন, ‘প্রতি ঈদের মতো এবারও চেষ্টা করছি কিছু ভালো গল্পের কাজে নিজেকে যুক্ত করতে। যে কাজগুলোর মাধ্যমে শুধু আনন্দ নয়, কিছু সামাজিক বার্তাও যেন দর্শকদের দিতে পারি, সেই চেষ্টা করছি।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION