মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

শিশু-বয়স্কদের মসজিদে যাওয়া নিষেধ

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণে মসজিদে শিশু, বয়বৃদ্ধ, অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিতদের জামাতে উপস্থিত না হওয়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক আদেশে জরুরি বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (২৮ জুন) সাত দফা নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত কারণে সারাদেশে আক্রান্তের হার দ্রুত গতিতে বাড়ছে বর্তমান পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যসেবা বিভাগের ২৬ জুনের ডিও পত্রে কতিপয় বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা জারি করা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান এবং মসজিদগুলোতে জামাতে নামাজের জন্য আবশ্যিকভাবে নিম্নবর্ণিত শর্তগুলো পালনের জন্য অনুরোধ করা হলো।

নির্দেশের মধ্যে বলা হয়েছে, মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

মসজিদে আগতদের প্রত্যেককে নিজ নিজ বাসা থেকে অজু করে, সুন্নাত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে বলা হয়েছে। পাশাপাশি অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতেও বলা হয়েছে নির্দেশে।

মসজিদে কার্পেট বিছানো যাবে না জানিয়ে নির্দেশে বলা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

মুসল্লিরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে যেতে হবে, কাতারে নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে নিরাপদ শারীরিক দূরত্ব নিশ্চিত করতে হবে, সংক্রমণ রোধকল্পে মসজিদের অজুখানায় সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে এবং মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION