বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার পেকুয়ার মগনামায় ওযু করতে গিয়ে মসজিদের ইমামের মৃত্যু তৃতীয় শ্রেণির কর্মচারী ফারুকের ডিলার ব্যবসা, উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ মহেশখালীতে ভাসমান বিকল এলএনজি টার্মিনাল আংশিক চালু ‘বিপুল’ অস্ত্রভান্ডারের দাবি ট্রাম্পের, তথ্য ফাঁসকারীদের হুঁশিয়ারি ‘আমি আমার শারীরিক গঠন পছন্দ করি’ বাংলাদেশকে পরনির্ভরশীল ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত নির্যাতনের ঝুঁকি থাকলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

ঘুষের টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আতিক ৫ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে ঘুষের ২০ লাখ টাকাসহ গ্রেপ্তার কক্সবাজারের জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা (এলএও) এর সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার দুপুরে মামলা বাদি দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে জেলা জজ মোহাম্মদ ইসমাইল ৫ দিনের রিমান্ড মন্জুর করেন।

সত্যতা নিশ্চিত করে দুদক কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক মনিরুল ইসলাম জানিয়েছেন, গত ১জুলাই ২৩ লাখ টাকাসহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার সার্ভেয়ার আতিক গ্রেপ্তার হয়। এঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত কক্সবাজার কার্যালয়ে মামলা হয়। এটি কক্সবাজার দুদক কার্যালয়ের প্রথম মামলা। উক্ত মামলায় দুদক কর্মকর্তা ও মামলার বাদি রিয়াজ উদ্দিন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে  আদালত শুনানী শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এরআগে, গেল ১ জুলাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ সার্ভেয়ার আতিককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে জেলা প্রশাসন। সরকারি কর্মচারি বিধিমতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজের একটি অভিযোগ সাধারণ ডায়রি হিসেবে নথিভুক্ত করে দুর্নীতি দমন কমিশনকে অনুলিপি পাঠানো হয়েছে।
তারপর, রোববার বিকেলে বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১ (৩/৭/২২) মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি রুজু করা হয়।

দুর্নীতি দমন কমিশন কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের এটিই প্রথম মামলা। তাই মামলাটিকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত সহ সবকিছু করা হবে বলে জানিয়েছেন উপ-পরিচালক মনিরুল ইসলাম।

শুক্রবার (১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ব্যাগ ভর্তি ২০ লাখ ঘুষের টাকা নিয়ে ঢাকা শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সার্ভেয়ার আতিকুর রহমান ধরা পড়ে। শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তাকে কক্সবাজারে ফেরত পাঠালে শুক্রবার রাতে কক্সবাজার মডেল থানায় তাকে সোপর্দ করে কক্সবাজার জেলা প্রশাসন।

সার্ভেয়ার আতিকুর রহমানের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। তিনি সহ ৩ জন সার্ভেয়ার মহেশখালীতে সরকারের প্রায় ১৫টি প্রকল্পের ভূমি অধিগ্রহণের দায়িত্বে ছিলেন। ভূমি অধিগ্রহণ করতে গিয়ে জমির মালিকদের কাছ থেকে ঘুষ বাবদ আতিকুর রহমান ওই অর্থ ঘুষ নিয়েছেন বলে সন্দেহ করছেন সংশ্লিষ্টজনেরা। কক্সবাজারে সরকারের ৩ লাখ কোটি টাকার ৭২টি মেগা প্রকল্পের কাজ চলছে। এসব প্রকল্পের জন্য প্রচুর পরিমাণ জমি অধিগ্রহণ করা হচ্ছে। অধিগ্রহণ কাজে সহযোগিতা করা সার্ভেয়ারদের মাঝে এর আগেও বেশ কয়েকজন নগদ কোটি টাকাসহ দুদকের হাতে গ্রেফতার হন। আতিক আটকের পর ভূমি অধিগ্রহণ শাখায় তোলপাড় শুরু হয়। এই ভূমি ক্ষতি গ্রহণ শাখার লুটপাটের বিরুদ্ধে ফুসে উঠছে কক্সবাজারের সাধারণ জনগ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION