বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

সাপ ও স্ত্রীকে নিয়ে হাসপাতালে স্বামী

আন্তর্জাতিক ডেস্ক:

স্ত্রীকে সাপে কেটেছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। তার আগে সাপটিকে ধরে ফেলেন ওই নারীর স্বামী। তিনি সাপটিকে বোতলে ভরে ফেলেন। এরপর সোজা হাসপাতালে।

ভারতের উত্তরপ্রদেশের আফজাল নগর এলাকায় সম্প্রতি এমন ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

প্রতিবেদনে বলা হয়, বোতলে ভরা সাপ ও স্ত্রীকে নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে চলে আসেন। কিন্তু কেন তিনি সাপটিকে ধরে বোতলবন্দি করলেন? স্বামী রমেন্দ্র যাদবকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন কর্তব্যরত চিকিৎসক। আপনি সাপটিকে কেন এনেছেন? সেই প্রশ্নের উত্তরে রমেন্দ্র জানিয়েছেন, যদি আপনি জিজ্ঞাসা করেন কী সাপে আমার স্ত্রীকে কেটেছে তখন আমি বলতে পারব না। সেকারণেই সাপটিকে সঙ্গে করে নিয়ে এসেছি। যাতে আমি দেখাতে পারি কোন সাপে আমার স্ত্রীকে কামড়েছে।

এদিকে এভাবে হাসপাতালে সাপ ধরে নিয়ে আসার ঘটনাকে ঘিরে এলাকায় শোরগোল পড়ে যায়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রমেন্দ্র যাদব বলেন, আমার স্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে সাপটিকে জঙ্গলে ছেড়ে দেব। সাপটি যাতে ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারে সেজন্য প্লাস্টিকের বোতলে ফুটো করে দিয়েছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION