রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

রণবীরের ব্রাশ দিয়ে দাঁত মেজেছেন আলিয়া!

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কয়েকদিন আগে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়ে হইচই ফেলে দেন তিনি। এরপর থেকে তাকে নিয়ে চর্চা থামছেই না। এর মাঝেই ‘কফি উইথ করন’-এর কাউচে বসে দাম্পত্য জীবনের খুঁটিনাটি শেয়ার করে আলোচনায় তিনি।

আলিয়া জানান, দীর্ঘ দিন রণবীর কাপুরের টুথব্রাশ ব্যবহার করতেন তিনি। তবে জেনেশুনে নয়, ভুলবশত। এই অভিনেত্রীর ভাষায়, ‘আমি আসলে সব সময় ভুল করে রণবীরের ব্রাশটা ব্যবহার করে ফেলতাম। আমি কনফিউজ হয়ে যেতাম, কারণ দু’টো ব্রাশ একই রকম দেখতে ছিল।’ তবে এখন আর এই ভুল করেন না আলিয়া। ঝামেলা এড়াতে আলাদা দেখতে নতুন দু’টি টুথব্রাশ কিনেছেন এই নায়িকা।

‘কফি উথ করন’ চ্যাট শোয়ের সঞ্চালক নির্মাতা করন জোহর। আলিয়ার এই বক্তব্যের পর তার কাছে রণবীরের প্রতিক্রিয়া জানতে চান তিনি। এই অভিনেত্রী জানান, বিষয়টি একদমই পছন্দ করতেন না রণবীর। দ্রুত এই অভ্যাস বাদ দিতে বলেছিলেন তিনি।

বর্তমানে সিনেমার কাজ নিয়ে রণবীর-আলিয়া দু’জনই বেশ ব্যস্ত। সম্প্রতি ‘দ্য হার্ট অব স্টোন’ সিনেমার শুটিং সেরে ইউরোপ থেকে ফিরেছেন আলিয়া। মুক্তির অপেক্ষায় রণবীর-আলিয়ার ‘ব্রহ্মাস্ত্র’। এছাড়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় দেখা যাবে আলিয়াকে। অন্যদিকে, ‘শমশেরা’ সিনেমায় অভিনয় করছেন রণবীর। লাভ রঞ্জনের একটি সিনেমারও শুটিং করছেন এই অভিনেতা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION