বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

সারাদেশে করোনায় আরও ৫ জনের মৃত্যু

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৫ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছে ১ হাজার ৭ জন। গতকাল শনাক্ত ছিল ১ হাজার ৫১ জন। এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ২৩০ জন এবং শনাক্ত ১৯ লাখ ৯৫ হাজার ৪৪০ জন।

শনিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৩৫১টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন এক হাজার ৮৫৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ২২ হাজার ৯৭৭ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ২৪৭টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৫১টি। এখন পর্যন্ত এক কোটি ৪৪ লাখ ৯১ হাজার ৮১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ১৩ দশমিক ৭০ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৬ দশমিক ৩৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন পুরুষ এবং ১ জন নারী। মৃত্যুবরণকারীদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন এবং ১০০ বছরের ঊর্ধ্বে ১ জন। মৃত্যুবরণকারীদের ৪ জন ঢাকায় এবং ১ জন চট্টগ্রামে অবস্থান করছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION