রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

এক কোটি ফলোয়ারে পূর্ণ মেহজাবীনের পেজ

বিনোদন ডেস্ক:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব। ফেইসবুক, ইন্সটাগ্রামে কাজের সব খবর ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন। এসব মাধ্যমে অসংখ্য ভক্ত তাকে অনুসরণ করে থাকেন। এবার ফেইসবুকে মেহজাবীনের অনুসারীর সংখ্যা এক কোটির মাইলফলক স্পর্শ করল। মঙ্গলবার (১৯ জুলাই) মেহজাবীনের ভেরিফায়েড ফেইসবুক পেজ ঘুরে এমনটিই জানা যায়।

দেশের শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে সবার আগে ফেইসবুকে কোটি অনুসারীর সংখ্যা পূর্ণ হয় চিত্রনায়িকা পরীমণির। বর্তমানে তার অনুসারীর সংখ্যা দেড় কোটির বেশি। তারপরে এক কোটি অনুসারীর মাইলফলক স্পর্শ করেন হানিফ সংকেত। বর্তমানে তাকে ১ কোটির বেশি মানুষ অনুসরণ করছেন। শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে কোটির ক্লাবে পা রাখলেন মেহজাবীন চৌধুরী।

ভক্তদের এই ভালোবাসায় মুগ্ধ মেহজাবীন চৌধুরী। তার ভাষায় ‘আমার জন্য এটি সম্মানের। আমি সব ভক্ত-শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞ। তাদের ভালোবাসায় আমি আজ মেহজাবীন হয়েছি। তারা সব সময় আমাকে সাপোর্ট করেছেন। এত মানুষের ভালোবাসা এটি আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।’ মেহজাবীন চৌধুরীর ভেরিফায়েড ফেইসবুক পেজের তথ্য থেকে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ পেজটি চালু করেছেন তিনি। প্রায় এক যুগ পর এক কোটি অনুসারীর সংখ্যা পূর্ণ হলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION