বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

বিয়ের পর দাম বাড়ালেন নয়নতারা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী নয়নতারা। গত ৯ জুন দীর্ঘ দিনের প্রেমিক বিগনেশ শিবানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন। থাইল্যান্ডে মধুচন্দ্রিমা কাটিয়ে কিছুদিন আগে দেশে ফিরেন এই দম্পতি। এরই মাঝে লাইট-ক্যামেরা-অ্যাকশনে ব্যস্ত হয়ে পড়েছেন। এখানেই শেষ নয়, বিয়ের পর দামও বাড়ালেন এই অভিনেত্রী।

নয়নতারা তার ক্যারিয়ারের ৭৫তম সিনেমার শুটিং শুরু করবেন। আপাতত সিনেমাটির নামকরণ করা হয়েছে ‘এন৭৫’। এটি পরিচালনা করছেন নিলেশ কৃষ্ণা। আর এ সিনেমার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন এই ‘লেডি সুপারস্টার’।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, নয়নতারা একটি সিনেমার জন্য ৭-৮ কোটি রুপি পারিশ্রমিক নিতেন। কিন্তু বিয়ের পর পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। তার ৭৫তম সিনেমার জন্য ১০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী।

নয়নতারা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘০২’। তামিল ভাষার এ সিনেমা পরিচালনা করেন জিএস বিকনেশ। গত ১৭ জুন মুক্তি পায় এটি। মালায়ালাম ভাষার ‘গোল্ড’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। বর্তমানে এ অভিনেত্রীর হাতে তামিল ও হিন্দি ভাষার মোট ৬টি সিনেমার কাজ রয়েছে। এরমধ্যে উল্লেখ্যযোগ্য হলো—‘গডফাদার’, ‘জওয়ান’, কানেক্ট প্রভৃতি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION