রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

প্রযোজক হিসাবে অপু বিশ্বাসের সূচনা

বিনোদন ডেস্ক:
ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। একটি সময় সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন যার বেশির ভাগই ব্যবসাসফল হয়েছে। তবে শাকিব থেকে বিচ্ছিন্ন হয়ে ক্যারিয়ারের সেই স্বর্ণযুগ অনেকটা হারিয়ে বসেছেন অপু। মাঝে সংসার-সন্তান নিয়ে বিরতিতে ছিলেন। দীর্ঘ দেড় যুগের ক্যারিয়ারে এবার নতুন এক পথচলায় নিজেকে সামিল করেছেন। শুধু নায়িকা নয়; প্রযোজক হিসেবে সিনেমায় পা রাখতে চলেছেন তিনি।

আর সেই পথে সফল হয়ে ভক্ত-অনুরাগীর কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় এ চিত্রনায়িকা। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। গত বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে অপু বিশ্বাসের হাতে অনুদানের চেক তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। চেক হাতে পাওয়ার পর অপু বিশ্বাস জানালেন, এর মাধ্যমে নতুন পথচলা শুরু হলো তার। অপু বলেন, ‘নতুন পথ চলা, নতুন জীবন, সবার কাছে দোয়া চাই।

প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানাই বাংলা চলচ্চিত্রের পাশে থাকার জন্য। আশা করি সবসময় বাংলা চলচ্চিত্রের পাশে এভাবেই তাকে পাব। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’ জানা গেছে, ‘লাল শাড়ি’ নামের একটি সিনেমার জন্য প্রযোজক হিসেবে অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। সিনেমার পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। সরকারের পক্ষ থেকে পাওয়া ৬৫ লাখ টাকার সঙ্গে আরও অর্থ যোগ করে সিনেমাটি নির্মাণ করবেন তিনি। তবে নির্ধারিত সময়ের মধ্যে সিনেমাটির মুক্তি দিতে হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION