বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

বঙ্গভূষণ পুরস্কার পাচ্ছেন দেব

বিনোদন ডেস্ক:
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুরস্কার বঙ্গভূষণ পাচ্ছেন অভিনেতা ও সংসদ সদস্য দেব। বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য তাকে এ বছর বঙ্গভূষণ পুরস্কারে সম্মানীত করা হচ্ছে। আজ এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হবে।

এ মুহূর্তে টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা দেব। সুপারস্টার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি একজন সফল প্রযোজকও। গত কয়েক বছর ধরে তার প্রোডাকশন হাউজ থেকে একের পর এক হিট ছবি উপহার পেয়েছে বাংলা সিনেমার দর্শক।

গত বছর এক সঙ্গে মুক্তি পেয়েছিল অভিনেতা দেবের গোলন্দাজ এবং প্রযোজক দেবের হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র মন্ত্রী। এখনও পাইপলাইনে রয়েছে একাধিক সিনেমা।

১৭ বছর আগে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অগ্নিশপথ ছবির মাধ্যমে বাংলা সিনেমায় পা রাখেন দেব। বক্স অফিসে তেমন ভালো কিছু না করতে পারলেও রবি কিনাগি পরিচালিত দ্বিতীয় ছবি আই লাভ ইউ-তে দর্শকদের নজরে পড়েন দেব। এরপর ১৪ মাস মুম্বাইয়ে প্রশিক্ষণ নেন। ফিরে এসে রাজ চক্রবর্তীর পরিচালনায় চ্যালেঞ্জ ছবিতে সাড়া ফেলে দেন। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দেবকে।

মূল ধারার ছবির সঙ্গে আরশি নগর, চাঁদের পাহাড়, জুলফিকার ছবিতেও কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দেব। ২০১৪ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচন জেতেন দেব। ২০১৯-এও জয়লাভ করেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION