বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

জামিনে বের হয়ে একই নারীকে ফের ধর্ষণ!

আন্তর্জাতিক ডেস্ক:

ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছিলেন ২০২০ সালে। জামিনে মুক্তি পান গত বছর।জেল থেকে বের হয়ে একই নারীকে ফের ধর্ষণ করার অভিযোগ ওঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে।
এ খবর জানিয়েছে আনন্দবাজার পত্রিকা ও এই সময়।

জানা গেছে, মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা বিবেক প্যাটেলকে ধর্ষণের অভিযোগে জেলে পাঠানো হয় ২০২০ সালে। গত বছর জেল থেকে জামিনে ছাড়া পান তিনি। বের হয়ে ওই নারীকে মামলা তুলে নিতে বলেন। না নেওয়ায় তাকে ফের ধর্ষণ করা হয়েছে।

পুলিশকে ভুক্তভোগী ওই নারী জানিয়েছেন, গতমাসেই তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ধর্ষণ করে বিবেক। সঙ্গে ছিল বিবেকের এক বন্ধুও।

ভুক্তভোগী বলেন, আমার গলায় ছুরি রেখে হুমকি দিয়ে ধর্ষণ করা হয়। এমনকি সেই ধর্ষণের ভিডিও রেকর্ডও করে রাখে তারা। এ সময় আগের ধর্ষণের অভিযোগ প্রত্যাহার না করলে ওই ভিডিওটি ছড়িয়ে দেয়ার হুমকি দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২ বছর আগে যখন ধর্ষণের অভিযোগে জেলে পাঠানো হয় বিবেককে তখন এ ভুক্তভোগীর বয়স ছিল ১৭ বছর। তখন নাবালিকা ধর্ষণের অভিযোগে জেল হয় বিবেকের। এখন ভুক্তভোগী ১৯ বছরের তরুণী। তার অভিযোগের ভিত্তিতে বিবেক এবং তার বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।

২০১৯ সালের হিসাব অনুসারে ভারতে প্রতি ১৬ মিনিটে একটি ধর্ষণের ঘটনা ঘটে। এ সংখ্যা ২০১৮ সালে ১৫ মিনিট ছিল। জাতীয় গড় ধর্ষণের হার (প্রতি ১ লক্ষ জনসংখ্যার) ২০১৯ সালে ছিল ৪.৯, যা ২০১৮ ও ২০১৭ সালে জাতীয় গড় ৫.২-এর চেয়ে কিছুটা কম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION