বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

চীনা হামলা ঠেকানোর মহড়ায় তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের বড় ধরনের সামরিক অনুশীলনের একদিন পর তাইওয়ানের সেনাবাহিনী হামলা ঠেকানোর প্রতিরক্ষামূলক মহড়া শুরু করেছে। মঙ্গলবার এই মহড়া শুরু হয় বলে জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি’র এক সাংবাদিক।

তাইওয়ানের ৮ম আর্মি কর্পসের মুখপাত্র লু ওয়েই-জিয়ে মহড়া শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিণাঞ্চলীয় কাউন্সি পিঙ্গুটঙ্গে এই মহড়া চলছে।

মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর গত সপ্তাহে বৃহত্তম সামরিক মহড়া চালায় ক্ষুব্ধ চীন। কয়েক দশকের মধ্যে ন্যান্সিই যুক্তরাষ্ট্র সফর করা উচ্চ পদস্থ মার্কিন কর্মকর্তা ছিলেন।

চীনের আক্রমণের হুমকির মধ্যে রয়েছে তাইওয়ান। দ্বীপটিকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে বেইজিং। কোনও একদিন প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে রেখেছে চীনা সরকার।

তাইওয়ানের সেনাবাহিনী জানিয়েছে, মহড়ায় কয়েকশ’ সেনা ও ৪০টি হাউইটজার মোতায়েন করা হয়েছে।

মুখপাত্র লু জানান, এই মহড়ার সূচি আগেই নির্ধারিত ছিল। চীনের মহড়ার প্রতিক্রিয়া হিসেবে এটি আয়োজন করা হচ্ছে না।

সূত্র: এনডিটিভি/ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION