রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

১১ কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে প্রশংসিত আল্লু অর্জুন

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। চলচ্চিত্রের পাশাপাশি বিজ্ঞাপনেও দেখা যায় তাকে। তবে এসব ক্ষেত্রে ভেবে-চিন্তে কাজ করেন ‘পুষ্পা’খ্যাত এই অভিনেতা। এবার ১০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ১১ কোটি ৮৯ লাখ রুপির বেশি) প্রস্তাব ফেরালেন আল্লু অর্জুন।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে কাজ করছেন আল্লু অর্জুন। সম্প্রতি গুটকা ব্র্যান্ড ও একটি মদের কোম্পানির বিজ্ঞাপনে কাজের প্রস্তাব দিয়েছিল। এসব বিজ্ঞাপনের জন্য প্রতিদিন আল্লু অর্জুনকে ১০ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন আল্লু অর্জুন।

এ বিষয়ে আল্লু অর্জুন বলেন—‘এ ধরনের অবৈধ জিনিসের প্রচার করতে চাই না। আমি এসব পণ্যের বিজ্ঞাপনের বিরোধী। যেসব পণ্য মানুষের ও সমাজের জন্য কল্যাণকর সেসব পণ্যর বিজ্ঞাপনকে প্রাধান্য দিই। এখানে অর্থ মুখ্য বিষয় নয়।’

মোটা অঙ্কের বিজ্ঞাপনের এ প্রস্তাব ফেরানোর পর অন্য একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করেছেন আল্লু অর্জুন; যা তার আদর্শের সঙ্গে যায়। সেই বিজ্ঞাপনের জন্য প্রতিদিন পারিশ্রমিক নিয়েছেন সাড়ে ৭ কোটি রুপি। নীতগত কারণে অর্থের লোভ উড়িয়ে দিয়ে নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা।

আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। বহুল আলোচিত এ সিনেমা গত ডিসেম্বরের শেষের দিকে মুক্তি পায়। সুকুমার পরিচালিত এ সিনেমা বক্স অফিসে বাজিমাত করে; পাশাপাশি দর্শক-সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ায়। বর্তমানে সিনেমাটির দ্বিতীয় পার্টের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আল্লু অর্জুন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION