বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

 সাকিব দেশে ফিরে সেই ফেসবুক পোস্ট সরালেন

সাকিব আল হাসান

ভয়েস নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি বিষয়ক সেই পোস্ট ফেসবুক থেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। শুক্রবার রাত তিনটার দিকে তিনি দেশে ফেরেন।

গত ২ আগস্ট সাকিব আল হাসান তার অফিসিয়াল পেজবুকে একটা পোস্ট দিয়ে বেটউইনার নিউজ–এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা জানান। সাকিবের এমন পোস্টের পর ক্রিকেট সংশ্লিষ্ট নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। খোদ বিসিবি সভাপতিও এ নিয়ে কথা বলতে বাধ্য হন। কারণ বাংলাদেশের আইন আর বিসিবির নীতি দুটোতেই ‘জুয়া’ সংশ্লিষ্ট যেকোন কাজ অবৈধ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুশিয়ারিতে চুক্তি বাতিলে বাধ্য হয়েছেন সাকিব। চুক্তি বাতিল ঘোষণার পরও সাকিবের ফেসবুকে ঠিকই দেখা যাচ্ছিল বেটউইনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার করা পোস্টটি। তবে আজ দিনের প্রথম প্রথরে দেশে ফিরে সেই পোস্টও মুছে দিয়েছেন সাকিব। সাকিবের পেজে আর সেই পোস্টটি দেখা যাচ্ছে না।

আজ দুপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকে বসার রয়েছে তার। এদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আলোচনায় বসেছেন জাতীয় দলের নির্বাচকরা। যেখানে অবধারিতভাবেই কথা হবে এশিয়া কাপের দল নিয়ে। এছাড়া জাতীয় লিগের টেকনিক্যাল কমিটির সঙ্গেও বসেছেন তারা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION