বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াবে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াবে মস্কো। সোমবার (১৫ আগস্ট) পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় গণমাধ্যমের (কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি) বরাতে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

কোরিয়ার স্বাধীনতা দিবসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে লেখা একটি চিঠিতে পুতিন বলেছেন,দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বন্ধন আরও গভীর হবে, যা কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করতে সাহায্য করবে।

পুতিনের চিঠির জবাবে কিমও একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে কিম বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে রাশিয়া-উত্তর কোরিয়ার বন্ধুত্ব গড়ে উঠেছিল।

এরইমধ্যে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, সমর্থন ও সংহতি এক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। এর ফলে শত্রুপক্ষের সামরিক বাহিনীর হুমকি ও উসকানিকে ব্যর্থ হতে পারে বলে চিঠিতে উল্লেখ করেছেন কিম। শত্রুপক্ষ কে, তা অবশ্য স্পষ্ট করেনি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। তবে সাধারণত শব্দটি যুক্তরাষ্ট্র ও এর জোটকে নির্দেশ করে থাকে।

২০১৯ সালে পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় যে চুক্তিটি হয়েছিল, তার ওপর ভিত্তি করে মস্কো- পিয়ংইয়ংয়ের মধ্যে সহযোগিতার সম্পর্ক গড়ে উঠবে বলে কিম আশা করেছেন।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION