বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

ইউক্রেন যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব ও তুরস্কের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তারা।

মঙ্গলবার (১৬ আগস্ট) জাতিসংঘ মহাসচিবের এক মুখপাত্র এসব তথ্য জানিয়েছেন। খবর আল–জাজিরার।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফানি দুজারিখ বলেছেন, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমন্ত্রণে বৃহস্পতিবার লিভিভে ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন জাতিসংঘ মহাসচিব।

তিনি আরও বলেন, তারা তিনজন শুক্রবার কৃষ্ণসাগরের ওদেসা বন্দর পরিদর্শনে করবেন। জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া শস্য চুক্তির আওতায় সেখান থেকে পুনরায় খাদ্যশস্য রফতানি শুরু হয়েছে।

ইউক্রেন থেকে শস্যদানা রফতানি নিয়ে গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করে রাশিয়া ও ইউক্রেন। যুদ্ধের কারণে বিশ্বের অন্যতম প্রধান শস্যদানা রফতানিকারী দেশ ইউক্রেন থেকে শস্য রফতানি বন্ধ হয়ে গিয়েছিল। এতেে বিশ্বে খাদ্যসংকট দেখা দেয়। কোটি কোটি মানুষ অনাহারের ঝুঁকিতে পড়ে। এ সংকট কাটাতেই দেশ দুটির মধ্যে এই চুক্তি হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION