রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

নতুন মিশন নিয়ে কাজ করছেন কেয়া

সাবরিনা সুলতানা কেয়া

বিনোদন ডেস্ক:

ক’দিন আগেই ‘জল জোছনায়’ শিরোনামের একটি ছবির কাজ শেষ করেছেন চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। তারও আগে আরও কমপক্ষে পাঁচ ছবির কাজ সম্পন্ন হয়েছে এ নায়িকার। এ ছবিগুলো একে একে মুক্তি পাবে সামনে। তবে এবার নতুন মিশন শুরু করেছেন এ নায়িকা। নতুন আরও একটি ছবির কাজ শুরু করেছেন। এরইমধ্যে শুটিংও শেষ করেছেন অনেকখানি। ছবির নাম ‘পরাণের পরাণ’। ছবিটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন সালমান জসিম। এ ছবিতে কেয়ার বিপরীতে অভিনয় করছেন চলতি প্রজন্মের চিত্রনায়ক অনিক রহমান অভি। আরও অভিনয় করছেন কাজী হায়াত, দুলারী, জ্যাকি আলমগীর, ডিজে সোহেল প্রমুখ।

ছবিটি প্রসঙ্গে কেয়া বলেন, একেবারে বাংলা ছবি যেমন হয় ‘পরাণের পরাণ’ ঠিক তেমন একটি ছবি। ভালো গল্প, নাচ, গান, অ্যাকশন- সবই আছে এখানে। কাজ করেও খুব ভালো লাগছে। আমার বিশ্বাস দর্শকদের ভালো লাগবে ছবিটি। এদিকে নতুন কয়েকটি ছবি নিয়ে কথা হচ্ছে তার। এ বিষয়ে নায়িকা বলেন, আমার প্রায় হাফ ডজন ছবি মুক্তির অপেক্ষায় আছে। ছবিগুলো নিয়ে আমি আশাবাদী। আরও কয়েকটি ছবি নিয়ে কথা চলছে। গল্প ও চরিত্র বুঝে নিচ্ছি। ব্যাটে-বলে মিললে ছবিগুলো করা হবে। তবে আমার সঙ্গে যায় এমন ছবিই কেবল করতে চাই। এ কারণে একটু সময় নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। আশা করছি ভালো কিছু ছবি দর্শকদের উপহার দিতে পারবো।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION