শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শিল্পার বিরামহীন শরীর চর্চা

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী কুন্দ্রা সবসময় অনুপ্রেরণা হয়েছে উঠেছে, যখন ফিটনেস ও আকর্ষণীয় শরীরের প্রসঙ্গ আসে।নতুন মা হওয়া নারীদের শরীরের ওজন ঝরানো কিংবা বয়সের সঙ্গে সঙ্গে কিভাবে শরীরের ফিটনেস বজায় রাখা যায়, তার জন্য শিল্পার ফিটনেস অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত।

আর ইউটিউবে শিল্পা নিজস্ব চ্যানেল চালু করায় ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীর ফিটনেসের গোপন রহস্য সকলের জন্য দারুন কিছু, বিশেষ করে যারা ফিটনেসে তাকে অনুপ্রেরণা বলে মনে করেন।

এই ইয়োগা বিশেষজ্ঞ তার ইউটিউব চ্যানেলে সাধারণ ব্যায়াম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শমূলক ভিডিও নিয়মিত পোস্ট করে থাকেন। যারা অলসতার কারণে জিমে যান না কিংবা ব্যস্ত সময়সূচির কারণে জিমে যাওয়ার সময় বের করতে পারেন না, তাদের জন্য এই অভিনেত্রীর ইউটিউবের ভিডিওগুলো দারুন সহায়ক হতে পারে।

‘লাইফ ইন এ মেট্রো’ খ্যাত এই অভিনেত্রী কেবল ফিটনেস সংক্রান্ত ভিডিও পোস্ট করেন না,পাশাপাশি নানা ধরনের স্বাস্থ্যকর ও সুস্বাদু খাবার তৈরির ভিডিও পোস্ট করে থাকেন। আকর্ষণীয় শরীর গঠনের জন্য শিল্পার নানা ধরনের ইয়োগা যেকোনো জায়গাতেই করা যাবে। সুতরাং বলিউডের ফিটনেস রানির সঙ্গে নিজেকে ফিট রাখতে পারেন।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION