শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

সাকিবের বিরুদ্ধে অভিযোগ বাবার নাম জালিয়াতির

সাকিব আল হাসান ,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানের ব্রোকারেজ প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস লিমিটেডের অনুমতিপত্র (লাইসেন্স) পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। শেয়ারবাজারে ব্যবসা করার জন্য সাকিবের মালিকানাধীন প্রতিষ্ঠানটির দাপ্তরিক নথিতে তার বাবার নাম ‘জাল’ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ডেইলি সানের এক প্রতিবেদনে উঠে এসেছে এই জালিয়াতির তথ্য। প্রতিবেদনে দাবি করা হয়, একটি নথি তারা পেয়েছে, যেখানে সাকিব খন্দকার মসরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আবদুল লতিফ বলে উল্লেখ করেছেন। দেশের তারকা এই ক্রিকেটারের এমন জালিয়াতির আশ্রয় আশ্চর্যজনক ও মর্মান্তিক। কারণ সাকিব দেশের জনপ্রিয় মুখ এবং তার বাবার নামও পরিচিত।

এই জালিয়াতির অভিযোগ যাচাইয়ের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়েত উল ইসলামের সঙ্গে কথা হলে তিনি অভিযোগটি সরাসরি নাকচ করে দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেন, ‘জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে বিনিয়োগকারীদের তথ্য যাচাই করায় পিতার ভুয়া নাম ব্যবহারের কোনো সুযোগ নেই। দয়া করে তার ক্ষতি করবেন না। তিনি আমাদের শুভেচ্ছা দূত।’

এ বিষয়ে সাকিবের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তার নাম খন্দকার মসরুর রেজা বলে নিশ্চিত করেন। তিনি কোথাও আবদুল লতিফ নাম ব্যবহার করেননি বলেও জানান।

সাকিব তার বাবার নাম সংশোধন করবেন বলেও জানিয়েছেন। তিনি বলেন, ‘কোনো ভুল হলে প্রতিষ্ঠান তা সংশোধন করবে।’

বিএসইসির শুভেচ্ছা দূত থাকাকালে গত বছরের ফেব্রুয়ারিতে সাকিব তার ব্রোকারেজ ফার্ম ‘মোনার্ক হোল্ডিংস’ এর অনুমোদন পেয়েছিলেন। শেয়ার কারসাজির দায়ে দণ্ডিত আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসান এ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবং জাভেদ এ মতিন ও আবুল কালাম মাতবর প্রতিষ্ঠানটির পরিচালক। সূত্র:দেশরুপান্তর।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION