রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

ওরা বলেছে তারা টার্গেট করে আমাদের এখানে কিছু ফেলছে না:পররাষ্ট্রমন্ত্রী

ভয়েস নিউজ ডেস্ক: 

বাংলাদেশের সীমান্তের ভেতরে সম্প্রতি মিয়ানমারের যে গোলা পড়ছে, সেগুলো ‘ভুল করে’ পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোটে প্যালেস হোটেলে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনের কর্মসূচি নিয়ে জানাতেই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওই এলাকার বর্ডারটা এমন যে কখনো কখনো এটা বোঝা মুশকিল।

তো সে কারণে ওরা বলেছে যে তারা টার্গেট করে আমাদের এখানে কিছু ফেলছে না। দু-একটা যা পড়েছে (গোলা) সেগুলো বাই মিসটেক। আমরা তাদের ডেকেছি। তারা আমাদের অঙ্গীকার করেছে ভবিষ্যতে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। ’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে সংঘাত হচ্ছে সেটা মিয়ানমারের সংঘাত। তাদের ওখানে দু’দল মারামারি করছে। আর যেহেতু অনেক রোহিঙ্গা বর্ডার এলাকার নো ম্যান্স ল্যান্ডে থাকে, তার ফলে সেখানে সংঘাতের সময় কিছু গোলাগুলি হয়।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই মুহূর্তে রোহিঙ্গার বিষয়ে আমরা খুব স্ট্রং পজিশন নিয়েছি। আমাদের পুরো বর্ডারটা সিল করে দিয়েছি। যাতে করে একটা রোহিঙ্গাও আমাদের এদিকে ঢুকতে না পারে।

আব্দুল মোমেন আরো বলেন, ‘আপনারা জানেন এরই মধ্যে কিছু লোক চীন এলাকায় যাচ্ছে। আমাদের দিকে সাহস করে আসেনি। দেশে রোহিঙ্গা যারা আছে তাদেরই এখনো ফেরত পাঠাতে পারি নাই। তবে তারা চলে যাবে বলে আশা করছি। ’

এদিকে, আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কি কারণে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তাকে আমেরিকাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সে বিষয়ে সরকারের কাছে কোনো সঠিক তথ্য দেয়া হয়নি। বিষয়টি নিয়ে সরকার কাজ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সংবাদ সম্মেলনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত ছাড়াও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION