শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

স্ত্রীর মামলার আইনজীবীর সঙ্গে প্রেমে জড়িয়েছেন জনি ডেপ

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘিরে কঠিন সময়ের মধ্যে যেতে হয়েছে হলিউড অভিনেতা জনি ডেপকে। অবশ্য স্ত্রীর বিরুদ্ধে করা মানহানির মামলায় শেষ পর্যন্ত জেতেন ডেপ।

তবে সেসব এখন অতীত। অতীত ভুলে নতুন পথে পা রেখেছেন জনি ডেপ। হলিউডের এই অভিনেতা এবার প্রেমে পড়েছেন এক আইনজীবীর। তার নাম জোয়েল রিচ। সাবেক স্ত্রীর ব্রিটেনের যে মামলায় জনি হেরে গিয়েছিলেন, সেই মামলায় তার আইনজীবী ছিলেন এই জোয়েল।

মামলা হারলেও তার প্রভাব যে জনি আর জোয়েলের ব্যক্তিগত সম্পর্কে পড়েনি তার প্রমাণ, তাদের প্রায় দু’বছরের সম্পর্ক। ২০২০ সালে ব্রিটেনের ওই মামলায় হেরে গিয়েছিলেন জনি। জোয়েলের সঙ্গে সম্পর্কে সেখানেই শেষ হতে পারত। কিন্তু তা হয়নি। জনি এবং জোয়েল দু’জনেই যোগাযোগ রেখেছেন। তবে কাছাকাছি এলেও জনি আর জোয়েলের খাতায় কলমে এক হওয়ার সম্ভাবনা এখনই নেই।

দুই সন্তানের জননী জোয়েল এখনও বিবাহিত। তার বিচ্ছেদের মামলার কোনো সুরাহা হয়নি এখনও। তবে তার পরও জনি-জোয়েলকে বহু বার একসঙ্গে দেখা গেছে। এমনকি অ্যাম্বারের বিরুদ্ধে সাম্প্রতিক যে মামলায় জনি জিতলেন, তার অধিকাংশ শুনানিতেই হাজির ছিলেন জোয়েল। জনির আইনজীবীদের দলের এক জন না হয়েও তিনি শুধু জনির পাশে দাঁড়াতেই ছিলেন আদালতে।

এক মাস আগেই আইনজীবী ক্যামিলার সঙ্গে জনি ডেপের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল হলিউডে। তবে সেই জল্পনা উড়িয়ে ক্যামিলা জানিয়ে দেন, তিনি জনির ভালো বন্ধু এবং শুভানুধ্যায়ী হতে পারেন কিন্তু প্রেমিকা নন। তার নিজের প্রেমিক রয়েছেন। তাকে নিয়েই তিনি খুশি। ক্যামিলা অবশ্য জোয়েলের কথা বলেননি। যেমন এ ব্যাপারে মুখ খোলেননি অভিনেতা নিজেও।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION