বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

ভালো বাবা-মা হতে নিজেদের তৈরি করছেন রণবীর-আলিয়া!

বিনোদন ডেস্ক

ভালো বাবা-মা হওয়ার জন্য নিজেদের তৈরি করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। একদিকে যেমন অনাগত সন্তানের জন্য ঘর সাজাচ্ছেন, অন্যদিকে পড়ছেন বিভিন্ন রকমের বই।

বুধবার ৪০-এ পা দিয়েছেন রণবীর কাপুর। জন্মদিনের দিনই ভাইরাল হয়েছে তার একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, ‘আলিয়া আজকাল খুব সিরিয়াস। সন্তানকে কীভাবে বড় করবে এখন সারাদিন তা নিয়ে বিভিন্ন বইপত্র পড়ছে। শুধু তাই নয়, আমাকেও সেই বই পড়তে চাপ দিচ্ছে, আমিও পড়েছি। আলিয়াকে বুঝিয়েছি, বই পড়ে সন্তানকে বড় করা যায় না। তবে কে কার কথা শোনে।’

বক্স অফিসে ‘ব্রহ্মাস্ত্র’ ছবি সুপারহিট। কয়েকদিনের মধ্যেই রণবীর-আলিয়ার সংসারে আসবে নতুন অতিথি। এসব নিয়েই মেতে আছেন বলিউডের এই তারকা দম্পতি।

সম্প্রতি আরেকটি সাক্ষাৎকারে আলিয়াকে নিয়ে মজা করেন রণবীর। সেখানেই তিনি জানান, ‘আলিয়া পুরো বিছানাজুড়ে শুয়ে থাকে। আর আমি এক কোণায় পড়ে থাকি। সারারাত আলিয়া বিছানায় ঘুরতে থাকে! বেশিরভাগ রাতেই আমার একেবারে ঘুম হয় না।’

সূত্র : সংবাদ প্রতিদিন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION