শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শাকিব-বুবলি একসঙ্গে শুটিংয়ে ফিরছেন আজ

বিনোদন ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আড়াই বছর পর সন্তান শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করেছেন শাকিব খান ও বুবলী। এনিয়ে তুমুল আলোচনায় থাকা তারকা দম্পতি শনিবার (১ অক্টোবর) একসঙ্গে শুটিংয়ে ফিরছেন।‘লিডার-আমিই বাংলাদেশ’ নামের এই সিনেমার একটি গানটির শুটিংয়ে তারা অংশ নেবেন।

নাম প্রকাশ না করার শর্তে সিনেমাটি নির্মাণের সঙ্গে যুক্ত শীর্ষ পর্যায়ের একজন বলেন, সিনেমার সব কাজ শেষ। শুধু একটি গানের শুটিং বাকি আছে। শুটিংয়ের সব প্রস্তুতি শেষ। শনিবার থেকে লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান ও বুবলি।

তিনি বলেন, শুক্রবার জুমার নামাজের পর গিয়ে শাকিব খানের লুক সেট করা হয়েছে। বৃহস্পতিবারই গানটির জন্য বুবলির পোশাক ঠিক করা হয়েছে বলেও জানান তিনি।দেলোয়ার হোসেন দিলের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান।

২০২১ সালের ২৫ মে শুরু হয়েছিল লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিং। ওই বছরের ২৬ সেপ্টেম্বর ক্যামেরা ক্লোজ হয়েছিল।এ বিষয়ে সিনেমাটির পরিচালক তপু খান জানান, লিডার’র সবকাজ শেষ। শুধু দুটি গানের শুটিং বাকি। গানের শুটিং হলে পুরোপুরি ক্যামেরা ক্লোজ হবে। ‘লিডার আমিই বাংলাদেশ’ অ্যাকশন, রোমান্টিক ও সামাজিক সচেতনতার ছবি। সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল এবং যৌথভাবে চিত্রনাট্য করেন দেলোয়ার হোসেন দিল ও পরিচালক তপু খান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION