বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

কাঁঠাল কেন খাবেন

লাইফ স্টাইল ডেস্ক:

রসালো ফল কাঁঠাল পাওয়া যাচ্ছে এখন। সুস্থ থাকতে পুষ্টিগুণে অনন্য কাঁঠাল খেতে পারেন। এতে রয়েছে ফাইবার, প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ, কপার, ভিটামিন এ, ভিটামিন সি, কার্বসহ আরও অনেক পুষ্টিগুণ। জেনে নিন কাঁঠালের উপকারিতা সম্পর্কে।

কাঁঠালে থাকা প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্ট ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে।
ত্বক সুন্দর রাখতে নিয়মিত খান কাঁঠাল। এতে থাকা ভিটামিন সি ত্বকের অকালে বুড়িয়ে যাওয়া রোধ করে।
কাঁঠালে থাকা পটাসিয়াম, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট হৃদরোগের ঝুঁকি কমায়।
ভিটামিন এ এবং ভিটামিন পাওয়া যায় কাঁঠাল থেকে। এই দুই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সুস্থ রাখে শরীর।
অ্যান্টি অক্সিডেন্ট ও ফ্ল্যাভোনয়েড থাকায় কাঁঠাল ক্যানসার প্রতিরোধ করতে পারে। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট শরীরে ফ্রি রেডিক্যাল প্রতিরোধ করে, যা ক্যানসার সৃষ্টির জন্য দায়ী।
কার্বোহাইড্রেট ও ক্যালোরি রয়েছে কাঁঠালে। ফলে এটি খেলে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায়। এছাড়া কোলেস্টেরল না থাকায় শরীরের জন্য নিরাপদ এই ফল।
কোষের দ্রুত ক্ষয় হয়ে যাওয়া রোধ করে কাঁঠাল।
প্রচুর পরিমাণে আঁশ রয়েছে এই ফলে। তাই এটি হজমের গণ্ডগোল দূর করতে সক্ষম।
কাঁঠালে থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম হাড় মজবুত রাখে এবং অস্টিওপোরসিস রোগ প্রতিরোধ করে।
দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এই ফল।
কাঁঠালের বিচিতেও রয়েছে প্রোটিন। কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে কাঁঠালের বিচি খেতে পারেন। এটি শরীরের রক্ত সরবরাহ বাড়ায়। ফলে ভালো থাকে ত্বক ও চুল।
কাঁঠালে থাকা কপার থাইরয়েড গ্রন্থি ভালো রাখে।
সাবধানতা
কাঁঠাল অতিরিক্ত খেলে অনেকের হজমের সমস্যা দেখা দেয়। তাই হজমের সমস্যায় ভুগলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন কাঁঠাল।

তথ্য: হেলথ লাইন, এনডিটিভি ফুড

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION