শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অর্জুনের সঙ্গে বিয়ে নিয়ে মালাইকার বক্তব্য

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে অনেকদিন থেকেই তার প্রেম ও বিয়ের গুঞ্জন উড়ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

মালাইকা আরোরা বলেন, ‘আমি মনে করি, বিয়ে খুবই চমৎকার একটি প্রথা। একই সঙ্গে, সামাজের চাপে পড়ে বিয়ে নিয়ে তাড়াহুড়োর কিছু রয়েছে বলে আমি মনে করি না। এর জন্য একটি সঠিক কারণ খুঁজে বের করুন। এক সময় ছিল বয়স বেড়ে যাওয়ায় মা-বাবা বিয়ে দিয়ে দিতেন। সঠিক মানুষের সঙ্গে থাকলে বিয়ে খুবই চমৎকার একটি প্রথা। আমার যদি আমার বিয়ের কথা বলেন, এটির উত্তর দিতে আমি এখনো প্রস্তুত নই।’

অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের সমীকরণ নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘তার সঙ্গে যে শুধু ভালো সম্পর্ক তা নয়, সে আমার খুব ভালো বন্ধু। প্রিয় বন্ধুকে ভালোবাসা ও তার প্রেমে পড়াটা খুবই জরুরি। অর্জুন আমাকে খুব ভালো বোঝে, সেভাবেই সবকিছু আমার কাছে প্রকাশ করে। আমার মতে, আমরা পরস্পরের অনেক বড় শুভাকাঙ্খী। আমি বিশ্বের সবকিছু নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারি। কোনো সম্পর্কে থাকার সবচেয়ে বড় বিষয় হলো— আপনি প্রকৃতপক্ষে যা সেভাবেই থাকা। আর অর্জুনের সঙ্গে থাকলে আমি সেটিই পারি।’

এর আগে অভিনেতা-নির্মাতা আরবাজ খানের সঙ্গে ১৯৯৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে।

এদিকে আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন-মালাইকার প্রেমের সম্পর্ক শুরু হয়। ২০১৯ সালে প্রেমের বিষয়টি স্বীকার করেন এই জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই পরস্পরের সঙ্গে ছবি পোস্ট করেন তারা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION