সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি

দেশের অবস্থা ভয়াবহ নাজুক:: জিএম কাদের

জি এম কাদের

ভয়েস নিউজ ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, যেজন্য আওয়ামীলীগ সরকারকে সমর্থন দেয়া হয়েছিল তার বাস্তব প্রতিফলন ঘটেনি। এ সরকার ক্ষমতায় এসে যা করছে তা বিএনপির চেয়ে এক ডিগ্রী বেশি। আমরা এর পরিবর্তন চাই। আজ সোমবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জিএম কাদের আরো বলেছেন, বিএনপির চেয়েও বেশি জুলুম নির্যাতন করছে আওয়ামীলীগ। সরকারের কার্যক্রমে হতাশ জাতীয় পার্টি। দেশের অবস্থা ভয়াবহ নাজুক, সরকার মেগা প্রকল্পের নামে জনগণের ওপর যে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে, দেশের মানুষ তা কতটুকু সইতে পারবে সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। অর্থনীতিতে সামনে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

জাতীয় পার্টিতে ভাঙনের বিষয়ে তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো ভাঙ্গন নেই। দলকে শক্তিশালী করতেই কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। একটা দলে থাকলে অনেকেই নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করে। এর মধ্য থেকে আমরা একজনকে বেছে নেই। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে মনোনয়ন দেওয়া হবে।

নির্বাচনে জোট গঠনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের নির্বাচনে যাওয়া না যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর ওপর আমাদের ভবিষ্যৎ রাজনীতির অস্তিত্ব নির্ভর করছে। তাই তৃণমূল থেকে দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিএনপির সঙ্গে গোপন আঁতাতের বিষয়ে জিএম কাদের বলেন, আমরা গোপন কোনো আঁতাত করি না। যা কিছু হবে স্বচ্ছ। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের নীতিগত পার্থক্য থাকলেও তাদের কর্মকান্ড উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ এদের বাইরে কাউকে চায়। দেশের মানুষ সামাজিক নিরাপত্তা চায়, দেশের মানুষ খুন ধর্ষণ লুটপাট থেকে মুক্তি চায়। আমরা আমাদের নিজস্ব রাজনীতি এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশের মানুষেকে সুস্থ রাজনীতি উপহার দিতে চাই।

এরশাদের শাসনামলের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, এরশাদের শাসনামলে এসব ছিল না। সংখ্যালঘুরা ভালো ছিল। দেশে সুশাসন ছিল। দুর্নীতি কম ছিল। আমরা তেমন সুশাসন নিশ্চিত করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত নাজুক উল্লেখ করে জিএম কাদের বলেন, রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল। সামনে নির্বাচন। কিন্তু আমরা এখন পর্যন্ত কিছুই বুঝতে পারছি না। নির্বাচনে সব দল অংশ নেবে কিনা, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা বুঝতে পারছি না।

দেশের অর্থনৈতিক অবস্থা আরো বেশি নাজুক জানিয়ে জিএম কাদের বলেন, দেশে প্রবাসী আয় কমে যাচ্ছে। যেখানে আমদানি ব্যয় বাড়ছে এবং রিজার্ভ কমে আসছে সেখানে বিভিন্ন মেগা প্রকল্পের যে ঋণ তার বোঝা দেশ কতটুকু বইতে পারবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করছি।

পাঁচ দিনের সফরে ঢাকা থেকে দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান জিএম কাদের। পড়ে সড়কপথে রংপুর সার্কিট হাউজে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল মাসুদ নান্টু, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসীরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION