শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

বুবলী অবশেষে বিয়ের তারিখ জানালেন

বিনোদন ডেস্ক:

শাকিব খানের সঙ্গে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে তোলা তিনটি ছবি শেয়ার করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী শবনম বুবলী। বুবলী তার নিজের ভেরিফায়েড পেজ থেকে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে তার ও শাকিব খানের তিনটি ছবি শেয়ার করেন।

ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ আর দ্বিতীয়টি আমাদের সন্তান জন্মের তারিখ। এরপর শেয়ার করা তিনটি ছবির লোকেশন জানিয়ে তিনি সবার কাছে নিজেদের জন্য দোয়া চান। ছয় দিন আগে হঠাৎ করেই নিজের বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আলোচনার কেন্দ্রে চলে আসেন জনপ্রিয় এই নায়িকা। এর পর তিন দিন আগে সন্তানের ছবিসহ মিডিয়ার সামনে আসেন। তার সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর শাকিব খানও তাদের সন্তান শেহজাদ খান বীর এর ছবিসহ স্বীকারোক্তিমূলক পোস্ট দেন। তবে ‘কবে বিয়ে করেছেন’ এই প্রশ্নের উত্তর মিলল বিয়ের তারিখ ও ছবিসহ সোশ্যাল মিডিয়ার এই পোস্টে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION