শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

শহিদের বিলাসবহুল বাড়ির অন্দর মহল

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেতা শহিদ কাপুর ভালোবেসে মীরা রাজপুতের সঙ্গে ঘর বেঁধেছেন। তার ঘর আলো করে এসেছে এক কন‌্যা ও এক পুত্র। ২০১৮ সালে এই দম্পতি মুম্বাইয়ের বান্দ্রায় ৫৬ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬৩ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা) মূল‌্যে একটি বাড়ি কিনেন।

বাড়িটি কেনার পর নির্মার্ণ কাজে হাত দেন শহিদ। দীর্ঘ ৪ বছর পর শেষ হয়েছে বাড়ির কাজ। অবশেষে নতুন বাড়িতে উঠলেন এই দম্পতি। ডুপ্লেক্স এই বাড়ির অন্দর মহলের ছবি প্রকাশ করেছেন মীরা। তাতে দেখা যায়— সাদা রঙের দেওয়ালে শোভা পাচ্ছে পেইন্টিং। বসার ঘরে পাতা রয়েছে দামি সোফা। সামনে সাজানো ফুলদানি। সোফায় রাজরানির মতো বসে আছেন মীরা রাজপুত।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েক দিন আগে নতুন বাড়িতে পূজার আয়োজন করা হয়। তারপর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন শহিদ। নতুন এ বাড়িতে ছয়টি গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। ৫০০ বর্গফুটের একটি বারান্দাও রয়েছে।

খুব বেশি সিনেমায় কাজ করতে দেখা যায় না শহিদ কাপুরকে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জার্সি’। তেলেগু ভাষার এ রিমেকে তার সহশিল্পী ছিলেন ম্রুনাল ঠাকুর, পঙ্কজ কাপুর। দীর্ঘ ৩ বছর পর এ সিনেমার মাধ্যমে গত এপ্রিল পর্দায় হাজির হন শহিদ। বর্তমানে তার হাতে রয়েছে ‘ব্লাডি ড্যাডি’ সিনেমার কাজ। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION