বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

এলোপাতাড়ি গুলি চালিয়ে রাশিয়ার সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে ১১ জনকে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১১ জনকে হত্যা করেছে দুই ব্যক্তি। আহত হন আরও ১৫ জন। হামলাকারীরা ইউক্রেনে স্বেচ্ছায় যুদ্ধ করতে এসেছিলেন। শনিবার ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে ঘটানাটি ঘটে। পাল্টা হামলা তারা দু’জনও নিহত হয়েছেন।

রবিবার বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় ওই দুই স্বেচ্ছাসেবক একটি দলের ওপর গুলি চালায়।বিস্তারিত না উল্লেখ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের ছিলেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গত মাসে ইউক্রেন যুদ্ধের জন্য আরও ৩ লাখ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এ পদক্ষেপের বিরুদ্ধে রাশিয়ার মস্কোসহ বড় শহরগুলোতে বড় ধরনের বিক্ষোভ হয়। ইউক্রেন যুদ্ধ অংশ না নিতে অনেকে দেশ ছেড়ে যান।

উল্লেখ্য, পুতিনের নির্দেশে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। দিন দিন ইউক্রেনীয় ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি করে যাচ্ছে রাশিয়া। তবে পশ্চিমা সামরিক সহায়তায় প্রতিরোধ আরও জোরদার করেছে ইউক্রেনীয় বাহিনী।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION