বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

বালাকৃষ্ণার ক্রাশ হাঁটুর বয়সী রাশমিকা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। ‘আনস্টপেবল উইথ এনবিকে’ শিরোনামে একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন তিনি। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনের প্রচার শুরু হয়েছে। এ সিজনের দ্বিতীয় এপিসোডের প্রোমো প্রকাশ্যে আসার পর নেটদুনিয়ায় তোলপাড়া শুরু হয়েছে। কারণ তাতে নিজের ক্রাশের নাম জানিয়েছেন বালাকৃষ্ণা।

প্রোমোতে দেখা যায়, নায়োকোচিত ভঙ্গিতে মঞ্চে পা রাখেন ৬২ বছর বয়সী বালাকৃষ্ণা। কিছুক্ষণ পর মঞ্চে আসেন দুই তরুণ অতিথি। তাদের সঙ্গে আলাপচারিতার ফাঁকে বালাকৃষ্ণা জানান, এসময়ের নায়িকাদের মধ্যে তার ক্রাশ রাশমিকা মান্দানা। শুধু তাই নয়, ২৬ বছর বয়সী রাশমিকা বালাকৃষ্ণার রাতের ঘুম হারাম করেছেন বলেও জানান এই অভিনেতা।

তারপর থেকে নেটদুনিয়ায় চলছে আলোচনা। এ বয়সেও বালাকৃষ্ণার এনার্জি দেখে অনেকে তার প্রশংসা করছেন। অনেকে বালাকৃষ্ণাকে ‘টুপিখোলা সালাম’ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে দেখা যায়নি রাশমিকাকে।

সংখ্যায় বয়স বাড়লেও এখনো অভিনয়ে সরব বালাকৃষ্ণা। নিয়মিত চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। তার পরবর্তী সিনেমা ‘এনবিকে১০৭’। এতেও হাঁটুর বয়েসী শ্রুতি হাসানের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে বালাকৃষ্ণাকে। এটি পরিচালনা করছেন গোপিচাঁদ মালিনেনি।

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুডবাই’। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। এতে আরো আছেন— অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি প্রমুখ। গত ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। এছাড়াও ‘মিশন মজনু’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা: দ্য রুল’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION