শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত

অবশেষে রাজনীতিতে অভিনেত্রী কঙ্গনা: বিজেপি চাইলে লড়বেন

বিনোদন ডেস্ক:

প্রত্যাশিত ছিল। অনেক টালবাহানার পর অবশেষে মুখ খুললেন কঙ্গনা রানাউত। জানালেন, আসন্ন বিধানসভা নির্বাচনে যদি বিজেপি টিকিট দেয়, তা হলে হিমাচল প্রদেশের মাণ্ডি কেন্দ্রে প্রার্থী হতে আপত্তি নেই তার।

সোশাল মিডিয়ায় বার বার বিজেপি এবং হিন্দুত্ব নিয়ে সরব হয়েছেন কঙ্গনা। বিজেপি-বিরোধীদের আক্রমণ করেছেন। তা নিয়ে বিতর্কেও জড়িয়েছেন ‘কুইন’। তাই কঙ্গনার ভক্ত থেকে সমালোচক সকলেই একপ্রকার নিশ্চিত ছিলেন, আজ না হোক কাল বিজেপিতে যোগ দেবেন তিনি। তবে কবে, তা নিয়েই ছিল প্রশ্ন। শনিবার সে প্রশ্নেরই জবাবে কঙ্গনা বলেন, ‘পরিস্থিতি যা-ই হোক, সরকার যদি চায়, তা হলে আমি সব ধরনের অংশগ্রহণের জন্য প্রস্তুত। হিমাচল প্রদেশের মানুষ বা দল যদি চান আমি ভোটে লড়ি, সেটা আমার কাছে বড় সম্মানের। সে ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে না। আমার সৌভাগ্য হবে।’

১২ নভেম্বর বিজেপিশাসিত হিমাচল প্রদেশে ভোট। গণনা ৮ ডিসেম্বর। বিজেপি যদিও প্রার্থী হওয়ার বিষয়ে এখনো সবুজ সঙ্কেত দেয়নি। তবে তার আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন কঙ্গনা। পরিশ্রমী মানুষজনকে এগিয়ে আসার ডাকও দিয়েছেন। কঙ্গনার কথায়, ‘যাঁরা পরিশ্রমী, আমি চাই তারা এগিয়ে আসুন। অনেকেই রয়েছেন, যারা খুব কঠিন, আমি চাইব, তারাও এগিয়ে আসুন।’

প্রসঙ্গত, রাজনীতিতে প্রবেশ করছেন কি-না, চলতি মাসের শুরুতেই জিজ্ঞেস করা হয়েছিল কঙ্গনাকে। তিনি জানিয়েছিলেন, এ ধরনের কোনো পরিকল্পনা নেই তার। আপাতত অভিনয়েই মন দিতে চান। কঙ্গনা যেখানে এই মন্তব্য করেন, সেখানে ছিলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তিনি জানিয়েছিলেন, দলে যোগ দিতে চাইলে কঙ্গনাকে স্বাগত। যদিও ভোটে প্রার্থী হবেন কি-না, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শীর্ষ নেতৃত্ব।

বার বার সংস্থার নিয়ম ভাঙার জন্য গত বছরের মে থেকে কঙ্গনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে রেখেছে টুইটার। শুক্রবার টুইটারের দায়িত্ব নিয়েছেন টেসলা কর্তা ইলন মাস্ক। ভবিষ্যতে কি তাকে আবারো দেখা যাবে সোশাল মিডিয়ায়? কঙ্গনা বলেন, ‘এক বছরের জন্য টুইটারে ছিলাম। টুইটার আমায় এক বছরও সহ্য করতে পারেনি। গত মে মাসে ইনস্টাগ্রামে আমার এক বছর হয়েছে। এর মধ্যে তিন বার হুঁশিয়ারি এসেছে। বলে দিয়েছি, ইনস্টাগ্রামে আর থাকব না। আমার টিম আর এই কাজে নেই। এখন সব ঠিকঠাক। কারো এ নিয়ে কোনো সমস্যা নেই।’

এর পরেই টুইটারে ফেরার প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমি ফিরে এলে লোকজনের জীবন অনেক বেশি চাঞ্চল্যকর হয়ে উঠবে। আর আমার জীবনে সমস্যা বাড়বে। কারণ বিভিন্ন রাজ্যে আমার নামে অভিযোগ জমা পড়তে থাকবে। আমি এখন খুশি, টুইটারে নেই। তবে ফিরলে অনেকে জীবন মশলাদার হয়ে যাবে।’ সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION