শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত

‘তুমি আমার চোখের মণি‘

জান্নাতুল ফেরদৌস ঐশী

বিনোদন ডেস্ক:

অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী। সর্বশেষ ‘মিশন এক্সট্রিম’ সিনেমায় অভিনয় করে নজর কেড়েছেন দর্শকদের। এ সিনেমায় আরিফিন শুভর সঙ্গে কাজ করেছেন ঐশী। এ ছাড়াও ‘নূর’ সিনেমাতেও শুভর বিপরীতে আছেন ঐশী। কাজের সুবাদে এবং সিনেমার প্রচার-প্রচারণাতে দু’জনকে একসঙ্গে হাজির হতে দেখা গেছে বহুবার।

তবে ঐশীর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টকে ঘিরে দেখা দিয়েছে নতুন গুঞ্জন। শুভর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে শুভকে জড়িয়ে ধরে আছেন ঐশী। ক্যাপশনে লিখেছেন, তুমি আমার কাপিকেক। ইউ আর দ্য অ্যাপেল অব মাই আই অর্থাৎ তুমি আমার চোখের মণি।

ঐশীর এই ক্যাপশন দেখেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নেটিজেনদের অনেকেই শুভকে নিয়ে ঐশীর এমন ক্যাপশন ভালো চোখে দেখছেন না। তাহলে কি তাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক আছে? এমন প্রশ্নও তুলেছেন নেটিজেনরা।

শুভর সঙ্গে ছবি পোস্ট করে একপ্রকার বিতর্কের মুখে পড়েছেন ঐশী। প্রসঙ্গত, ঐশী ২০১৮ সালে মুকুট অর্জন করার পর থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন মডেলিং ও অভিনয় জগতে। একই বছরে তিনি চীনের সানইয়ায় অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড ২০১৮-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ও শীর্ষ ৩০-এ স্থান পান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION