বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

কন্যা সন্তানের মা হলেন দেবিনা

বিনোদন ডেস্ক:

ভারতের ছোটপর্দা ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। আজ (১১ নভেম্বর) সকালে তিনি কন্যা সন্তান জন্ম দেন। দেবিনার স্বামী অভিনেতা গুরমিত চৌধুরি এক ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। ইনস্টাগ্রাম পোস্টে গুরমিত চৌধুরি ছবি সংযোজন করেছেন। তাতে তিনি লিখেছেন ‘ইট ইজ এ গার্ল’।

গুরমিত চোধুরী ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের ছোট্ট কন্যাকে পৃথিবীতে স্বাগত। আমরা আবার বাবা-মা হয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হয়েছি। আমাদের এবারের সন্তান নির্ধারিত সময়ের অনেক আগেই পৃথিবীতে এসেছে। আমাদের জন্য আশীর্বাদ করুন, ভালোবাসুন।’

এদিকে দেবিনা-গুরমিত দ্বিতীয় সন্তানের বাবা-মা হওয়ায় তাদের ভক্তরা শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। সেই সঙ্গে তাদের রাজকন্যার জন্য সুন্দর আগামীও প্রাত্যাশা করছেন।

উল্লেখ্য, গত আগস্ট মাসেই দ্বিতীয়বার মা হওয়ার খবর দেন দেবিনা। তার ঠিক মাস চারেক আগে তাদের প্রথম সন্তান, লিয়ানার জন্ম হয়। ২০২২ সালের ৩ এপ্রিল জন্ম নেয় লিয়ানা। এরপর ১৬ আগস্ট, মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে দেবিনা লেখেন, ‘কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয় এবং তা কোনোভাবেই বদলানো যায় না… এটাও তেমনই এক আশীর্বাদ… শীঘ্রই আসছে আমাদের পরিপূর্ণ করতে।’

২০১১ সালে গুরমিত ও দেবিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন । তারা একসঙ্গে ‘রামায়ণ’ ধারাবাহিকে রাম ও সীতার চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION