শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

হৃতিকের ১০০ কোটি টাকার ফ্ল্যাটে নতুন সংসার শুরু

বিনোদন ডেস্ক:
বলিউডের অন্যতম চর্চিত জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। বেশ কয়েকদিন ধরেই একসঙ্গে থাকছিলেন হৃতিক-সাবা। এবার পুরোপুরি সংসার শুরু করতে যাচ্ছে এই জুটি।

মুম্বাইয়ে ১০০ কোটি রুপি দিয়ে কেনা ডুপ্লেক্সে শিগগিরই থাকতে শুরু করবেন তারা। এর আগে এখন চলছে অন্দরসজ্জার কাজ।

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর বেশ কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়ায় হৃতিকের। যার মধ্যে অন্যতম ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু এ প্রসঙ্গে কখনই প্রকাশ্যে মুখ খোলেননি হৃতিক।

এরপর অনেকগুলো বছর ‘সিঙ্গেল’ থাকার পর হৃতিকের জীবনে বসন্ত আসে সাবার সৌজন্যে। নিজের সেই সঙ্গিনীর জন্য তাই নতুন ঠিকানার ব্যবস্থা করে ফেলেছেন হৃতিক।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১০০ কোটি টাকা দিয়ে সমুদ্রমুখী এই ডুপ্লেক্স কেনেন অভিনেতা। ১৫ ও ১৬ তলায় থাকবেন হৃতিক ও সাবা। তবে কবে থেকে এখানে তারা থাকতে শুরু করবেন সেটা এখনও নিশ্চিত নয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION