বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

৬০ রুশ নিহতের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দূরপাল্লার গোলাবর্ষণে প্রায় ৬০ জনের মতো রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। শনিবার (১৯ নভেম্বর) কিয়েভ এই দাবি করে। এতে করে গত চারদিনের মধ্যে দ্বিতীয়বারের মতো একক কোনো ঘটনায় বড় হতাহতের দাবি করল দেশটি।

রোববার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে দেওয়া এক পোস্টে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের হামলায় রুশ সেনাদের প্রাণহানির এই তথ্য সামনে আনেন।

সেখানে তিনি বলেন, গত বৃহস্পতিবার ইউক্রেনীয় বাহিনী খেরসন থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণে মিখাইলকভা শহরে গোলাবর্ষণ করলে রুশ সেনাদের প্রাণহানির এই ঘটনা ঘটে। রাশিয়ার সামরিক বাহিনী চলতি মাসের শুরুতে শহরটি পরিত্যাগ করে।

এর বেশি বিস্তারিত আর কোনো তথ্য তিনি সামনে আনেননি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এবং রয়টার্সও স্বাধীনভাবে ইউক্রেনের সেনাবাহিনীর হতাহতের এই পরিসংখ্যান যাচাই করতে পারেনি।

তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম উন্নত রকেট সিস্টেম সরবরাহ করেছে।

এর আগে ইউক্রেন গত বুধবার দাবি করেছিল, মঙ্গলবার পূর্বাঞ্চলীয় প্রদেশ লুহানস্কের ৭০ কিলোমিটার ভেতরে ডেনেজনিকোভ গ্রামে গোলাবর্ষণে প্রায় ৫০ জন রুশ সেনা নিহত বা আহত হয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION