রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কারিগরি শিক্ষার মাধ্যমে প্রতিবন্ধীদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে-আজিজুর রহমান দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার কোন বিকল্প নেই- খাইরুল আলম চৌধুরী মৃত্যুদণ্ড সাজা পাওয়ার পর এএসআই ‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’ আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা অ্যাওয়ার্ডের আক্ষেপ থাকলেও উজ্জীবিত মম চুক্তি না মানলে আরও বড়, আরও ভয়াবহ, আরও শক্তিশালী গোলাবর্ষণ শুরু হবে: ট্রাম্প ট্রাম্পের হুমকির মুখেও অনড় ইরান গুনাহকে তুচ্ছজ্ঞান করার ভয়াবহতা যুদ্ধে ‘ঐতিহাসিক বিজয়’ অর্জনের দাবি ইরানের, শুক্রবার ইসলামাবাদে আলোচনা যুদ্ধবিরতি লেবাননের জন্য প্রযোজ্য নয়: নেতানিয়াহু

নেইমারের আবেগঘন বার্তা

খেলাধুলা ডেস্ক:

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার ডি সিলভাকে গ্রুপ পর্বের ম্যাচে আর মাঠে দেখা যাবে না। চলমান কাতার বিশ্বকাপে গোড়ালির চোটে পড়া ব্রাজিলিয়ান এই সুপারস্টার সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। আর ছিটকে পড়ার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়েছেন এক বার্তা।

সেখানে তারকা এই ফুটবলার জানান ব্রাজিলের জার্সি গায়ে গর্ব এবং ভালোবাসা অনুভব করেন। নেইমার বলেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে দিতে আমি যে পরিমাণ গর্ব ও ভালোবাসা অনুভব করি তা বলে বোঝানো যাবে না। যদি ঈশ্বর আমাকে কোনো দেশে জন্মানোর সুযোগ দিতেন, সেটা ব্রাজিলই হতো।’

নেইমার আরো বলেন, ‘আমার জীবনে কিছুই এমনিতে বা সহজে হয়নি। আমাকে সবসময় লক্ষ্য ও স্বপ্নের পেছনে ছুটতে হয়েছে। কখনও কারো ক্ষতি না করে সাহায্য করতে চেয়েছি।’

ইনজুরি থাকলেও আবার ফিরে আসার কথা বলে নেইমার বললেন, ‘আজ ক্যারিয়ারের অন্যতম কঠিন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছি, আবারও একটা বিশ্বকাপে। হ্যাঁ, আমার ইনজুরি আছে এটা বিরক্তিকর, জানি, এটা কষ্টও দেবে। কিন্তু আমি নিশ্চিত ফিরে আসার সুযোগ আছে। কারণ দেশকে সাহায্য করতে সেরা চেষ্টা করবো। আমার আস্থা অনিঃশ্বেষ।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION