শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

‘স্পর্শ’তে নিরবের নায়িকা আরিয়ানা

বিনোদন ডেস্ক:

বিরতি কাটিয়ে আবারও বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণ হচ্ছে। সম্প্রতি দুই দেশের প্রযোজনায় নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় নির্মাতা অনন্য মামুন। সিনেমার নাম ‘স্পর্শ’। নতুন সিনেমার নাম ঘোষণার পাশাপাশি অনন্য মামুন গণমাধ্যমকে জানিয়েছিলেন, এতে নায়ক হিসেবে দেখা যাবে নিরব হোসেনকে। তবে নায়িকা হিসেবে কাকে দেখা যাবে এটি নিয়ে কয়েক দিন ধরেই নিরব-ভক্তদের ভেতরে চলছিল জল্পনা। অবশেষে জানা গেল নায়িকার নাম। ‘স্পর্শ’তে এ নায়কের বিপরীতে নাম লেখালেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান। নির্মাতা জানান, ছবিটির কাহিনী গড়ে উঠেছে অসম বয়সের এক ত্রিভুজ প্রেম ও সম্পর্ককে ঘিরে। নিরব-আরিয়ানা ছাড়াও এতে ওপার বাংলার জনপ্রিয় এক অভিনেত্রীকে দেখা যাবে বলে জানান সিনেমার বাংলাদেশ অংশের পরিচালক অনন্য মামুন। ‘স্পর্শ’-এ যুক্ত হওয়া প্রসঙ্গে আরিয়ানা জামান বলেন, ‘আমি নিজেকে প্রস্তুত করছিলাম ভালো গল্পের সিনেমার জন্য।

এর মধ্যে অনেক সিনেমার অফার এসেছিল। কিন্তু অপেক্ষা করছিলাম ভালো একটি কাজের জন্য। অবশেষে সুন্দর একটি গল্পের একটি চরিত্র পেয়েছি, যেখানে নিজেকে প্রমাণের সুযোগ পাব।’ নিরবের সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে আরিয়ানা জানান, এটা আমার সৌভাগ্য যে আমাদের বাংলা সিনেমার পরিচিত ও জনপ্রিয় নায়ক নিরব ভাইকে পেয়েছি। আশা করি তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব। অনন্য মামুন ছাড়া সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ভারতের অভিনন্দন দত্ত। বাংলাদেশ থেকে অ্যাকশন কাট ও ভারত থেকে রোল ক্যামেরা অ্যাকশনের ব্যানারে তৈরি হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION