বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরির উদগীরণ শুরু, হাওয়াইতে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় আগ্নেয়গিরি মাউনা লোয়ায় গত চার দশকের মধ্যে প্রথমবারের মতো লাভা উদগীরণ শুরু হয়েছে। আগ্নেয়গিরিটির অবস্থান যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় হাওয়াই অঙ্গরাজ্যে। স্থানীয় সময় রোববার রাতে আগ্নেয়গিরিটিতে লাভা উদগীরণ শুরু হয়। খবর বিবিসির।

রয়টার্স জানায়, এরই মধ্যে স্থানীয়দের জন্য সতর্কবার্তার মাত্রা বৃদ্ধি করেছে প্রশাসন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, লাভার প্রবাহ আগ্নেয়গিরির জ্বালামুখের আশপাশে রয়েছে। আপাতত তা নিম্নাঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি কম।

বিবিসির খবরে বলা হয়, সোমবার (২৮ নভেম্বর) মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান (ইউএসজিএস) সতর্ক করে বলেছে, পরিস্থিতি যেকোনো সময় মারাত্মক রূপ ধারণ করতে পারে। তবে এখন পর্যন্ত আশপাশ এলাকার লোকজন সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়নি।জেগে উঠলো বিশ্বের সবচেয়ে বড় আগ্নেয়গিরি। ছবি : সংগৃহীত

ইউএসজিএস জানিয়েছে, ১৮৪৩ সালের পর থেকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় সক্রিয় এই আগ্নেয়গিরি থেকে ৩৩ বার লাভা উদগীরণের ঘটনা ঘটেছে।

সর্বশেষ ১৯৮৪ সালে আগ্নেয়গিরিটি থেকে টানা ২২ দিন লাভা উদগীরণ হয়েছিল। ওই সময় আগ্নেয়গিরি থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে হিলো শহরে লাভা ছড়িয়ে পড়েছিল।

ইউএসজিএস বলছে, আগ্নেয়গিরির এ বিস্ফোরণের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। প্রয়োজনে সতর্কমাত্রা আরও বাড়ানো হবে এবং স্থানীয়দের নিরাপত্তায় জরুরি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION