বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

টেকনাফে ৮ বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

বিশেষ প্রতিবেদক:
টেকনাফের খালে মাছ ধরতে যাওয়া  আটজন বাংলাদেশিকে তুলে নিয়ে গেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপল হিসেবে তিন লাখ টাকা করে দাবি করা হচ্ছে বলে জানিয়েছে স্বজনরা।
সোমবার বেলা ১১ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।
অপহৃত আটজন হলেন- টেকনাফের উপকুলীয় বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মোহাম্মদ উল্লাহ, ছৈয়দ আমিরের ছেলে মোস্তফা কামাল, তার ভাই করিম উল্লাহ, মমতাজ মিয়ার ছেলে মো রিদুয়ান, রুস্তম আলীর ছেলে সলিম উল্লাহ,কাদের হোসেন ছেলে নুরুল হক, রশিদ আহমদের ছেলে নুরুল আবছার ও নুরুল হকের ছেলে নুর মোহাম্মদ।
পরিবারের বরাত দিয়ে ওসি হালিম জানিয়েছেন, রোববার বিকেলে সাড়ে পাঁচটার দিকে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে বনিরছড়া খালে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাদেরকে রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে গেছে পরিবার সূত্রে জানিয়েছে। অস্ত্রেরমুখে মুখোশদারী রোহিঙ্গা সন্ত্রাসীরা তাদেরকে জিম্মি করে পাহাড়ের দিকে নিয়ে যায়।
মোস্তফা ও করিম নামে দুইভাই অপহৃত হয়েছেন বলে দাবি করেছেন তাদের বড় ভাই হাবিব উল্লাহ। তিনি জানান,পাহাড়ের ছড়ার খালে মাছ ধরার সময় হঠাৎ করে পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা নেমে এসে তাদের সবাইকে জিম্মি করে। পরে তাদেরকে অপহরণ করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যাচ্ছে বলে মুঠোফোনে জানিয়েছেন মোস্তফা। এরপর থেকে তার ফোন বন্ধ রয়েছে। পরে ভিন্ন ভিন্ন নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ হিসেবে তিন লাখ টাকা দাবি করছে।
বাহারছড়ার ইউপির প্যানেল চেয়ারম্যান এবং ৫নং ওযার্ডের ইউপি সদস্য হুমায়ুন কাদের বলেন, রোহিঙ্গা সন্ত্রাসী অপহরণ করা আটজনকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। মাছ শিকার করতে গিয়ে তারা সন্ধ্যা পর্যন্ত কেন ফেরত না আসায় বিয়ষটি স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের অবহিত করেছে পরিবারগুলো।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মশিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION