শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

থাইল্যান্ডে রোমান্সে মজেছেন গৌরব-দেবলীনা

বিনোদন ডেস্ক:

বছরের শেষটা ছুটির মেজাজে কাটালেন তারকা জুটি দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়। সুযোগ পেলেই একান্তে সময় কাটাতে চলে যান ভ্রমণপ্রিয় এই জুটি। কর্মব্যস্ততা থেকে ছুটিতে দুজনে সম্প্রতি গিয়েছেন থাইল্যান্ডে।

গৌরব-দেবলীনার এবারের ছুটি কাটছে সমুদ্র সৈকতে। সেখানে কাটানো বিভিন্ন মুহূর্ত সবার সামনে তুলে ধরছেন ‘রবলীনা’।

ছুটিতে দেবলীনা-গৌরবের স্টাইল স্টেটমেন্ট নজর কাড়ছে সবার। বিশেষত দেবলীনাকে বিকিনি, হটপ্যান্ট ও স্টাইলিশ টুপিতে দেখে প্রশংসায় ভরাচ্ছেন অনুগামীরা।

গত ৯ ডিসেম্বর ছিল গৌরব-দেবলীনার দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিশেষ দিন উপলক্ষে পরিবার-পরিজনদের নিয়ে উদযাপন করেছেন তারা। এবার নিজেদের মতো করে উদযাপন করার পালা। থাইল্যান্ডে একে অপরের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন এ জুটি।

‘কহো না পেয়ার হ্যায়’ ছবির সুপারহিট শীর্ষ সংগীতের তালেও ইন্সটা রিলস শেয়ার করেছেন নৃত্যশিল্পী দেবলীনা। যদিও এর আগেও মিশরে পিরামিডের সামনেও বলিউড গানে জমিয়ে নাচতে দেখা গেছে উত্তম কুমারের নাত-বউ দেবলীনা কুমারকে।

সোশ্যাল পেজে প্রায়ই নিজেদের বিভিন্ন মুহূর্তের ছবি, ভিডিও শেয়ার করেন তারকা জুটি। তবে চুটিয়ে সংসার করার পাশাপাশি গুছিয়ে কাজও করছেন তারা। ছোট পর্দার পাশাপাশি দুজনেই বড় পর্দাতেও কাজ করছেন। সামনেই মুক্তি পাবে তাদের অভিনীত ছবি ‘মায়া’। এছাড়াও হাতে রয়েছে আর বেশ কয়েকটি কাজ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION