মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

‘ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া’

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে ‘নিঃশেষ’ করে দেওয়ার পরিকল্পনা করছে রাশিয়া। এমন অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিয়মিত রাত্রিকালীন ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, তার দেশকে নিঃশেষ করে দিতে ইরানি ড্রোন ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া।তিনি বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে যে, রাশিয়া শাহেদ ড্রোন ব্যবহার করে দীর্ঘমেয়াদী হামলার পরিকল্পনা করছে।’

‘সন্ত্রাসবাদীদের’ পরিকল্পনা নস্যাৎ করে দিতে ইউক্রেন তার পক্ষে সম্ভব সবকিছু করছে বলেও জানান তিনি।

এদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের ৬৩ সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। সোমবার (২ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দেওয়া হয়। মন্ত্রণালয় বলছে, ডনেস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরে রুশ সেনাদের অস্থায়ী বাসস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে সেনাদের প্রাণহানির ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি অস্থায়ী স্থাপনায় উচ্চ বিস্ফোরক ওয়ারহেডসহ চারটি ক্ষেপণাস্ত্র হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে। মৃত সেনাসদস্যদের স্বজন ও প্রিয়জনদের যাবতীয় প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’ সরকারিভাবে ৬৩ জনের কথা বলা হলেও রুশ সামরিক ব্লগাররা বলছেন, এ ঘটনায় নিহত সেনার সংখ্যা কয়েকশ পর্যন্ত হতে পারে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION