রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান

বিশ্বে ৫ লাখের বেশি মানুষ করোনায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, রবিবার বাংলাদেশ সময় সকাল আটটা পর্যন্ত কভিড-১৯ রোগে ৫ লাখ ১ হাজার ২৯৮ জনের মৃত্যু হয়েছে।

সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা কোটি ছাড়িয়ে গেছে আরও কয়েক ঘণ্টা আগে। গত ২৪ ঘণ্টায় গোটা পৃথিবীতে নতুন রোগী পাওয়া গেছে ১ লাখ ৭৬ হাজার ৫৬৮ জন।

তাতে এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১ কোটি ৮১ হাজার ৫২২ জন। সুস্থ হয়েছেন ৫৪ লাখ ৫৮ হাজার ৩৬৭ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছে আমেরিকা। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২৫ লাখ ৯৬ হাজার ৫৩৭ জন। মোট মৃত্যু ১ লাখ ২৮ হাজার ১৫২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ১০ লাখ ৮১ হাজার ৪৩৭ জন।

ব্রাজিলে এখন পর্যন্ত মোট আক্রান্ত ১৩ লাখ ১৫ হাজার ৯৪১ জন। মারা গেছেন ৫৭ হাজার ১০৩ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ১৫ হাজার ৯০৫ জন।

আক্রান্তে তিন নম্বরে রাশিয়া। দেশটির সরকারের দেয়া তথ্য অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২৭ হাজার ৬৪৬, মৃত্যু ৮ হাজার ৯৬৯ জনের।

ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৫ লাখ ২৯ হাজার ৫৭৭ জন, মৃত্যু ১৬ হাজার ১০৩ জনের।

যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪৩ হাজার ৫১৪ জনের প্রাণ কেড়েছে করোনা। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১০ হাজার ২৫০ জন।

স্পেনে ২ লাখ ৯৫ হাজার ৫৪৯ জন আক্রান্তের পাশাপাশি ২৮ হাজার ৩৪১ জন মারা গেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION