শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

ফিল্মভ্যালিতে তানহার ‘চুপি চুপি ভালোবাসা’

বিনোদন ডেস্ক:

তানহা মৌমাছি ‘কি দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ এবং ‘অনেক দামে কেনা’ সিনেমাগুলোতে কাজ করেছেন এই নায়িকা। তার হাতে রয়েছে আরো কয়েকটি সিনেমার কাজ।

এবার মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তানহা। ‘চুপি চুপি ভালোবাসা’ শিরোনামের এই গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটি দ্বৈতভাবে গেয়েছেন কণ্ঠশিল্পী আতিয়া আনিসা ও অয়ন চাকলাদার। সুর ও সঙ্গীতায়োজন করেছেন অয়ন। গানটিতে তানহার বিপরীতে মডেল হয়েছেন হান্নান শাহ। কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। নির্মাণ করেছেন কে এ নিলয় খান। সম্প্রতি ঢাকার অদূরে অবস্থিত ফিল্মভ্যালিতে গানটির দৃশ্য ধারণ শেষ হয়েছে।

এ প্রসঙ্গে তানহা বলেন, গানের কথাগুলো চমৎকার। ভালো গান হলে সিনেমার পাশাপাশি প্রায়ই আমি মিউজিক ভিডিওতে কাজ করি। এই গানের কথাগুলো ভালো লেগেছে। দর্শক-শ্রোতাদের আমার নতুন মিউজিক ভিডিওটি ভালো লাগবে।’

১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে এইচএস মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION