মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। বুধবার রাজধানী কিয়েভ সংলগ্ন ব্রোভারি শহরে এ দুর্ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটিতে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন বলে ধারণ করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে এটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। ওই সময় এলাকাটিতে রুশ বাহিনীর কোনো হামলার খবরও পাওয়া যায়নি।

ইউরেশিয়া ডেমোক্রেসি ইনিশিয়েটিভের বিশ্লেষক পিটার জালমায়েভ আল জাজিরাকে বলেন, ঘটনাটি খুবই সন্দেহজনক। আমি রুশ ফেডারেশনের সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া পোস্টে কিয়েভের আঞ্চলিক গভর্নর ওলেক্সি কুলেবা বলেন, একটি কিন্ডারগার্টেন ও আবাসিক ভবনের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় শিশুরা স্কুলে ছিল। তবে পরে তাদের সবাইকে সরিয়ে নিয়ে আসা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম প্রাভাদা নিউজ জানিয়েছে, স্কুল সংলগ্ন এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর একটি ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভবনে আগুন জ্বলতে দেখা গেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION